• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় নিহত ৪ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক
  ২৪ জুলাই ২০২৬, ১৬:২৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
নাবলুসের হাসপাতালে শুক্রবার নিহত এক ফিলিস্তিনির স্বজনদের আহাজারি। সংগৃহীত ছবি
নাবলুসের হাসপাতালে শুক্রবার নিহত এক ফিলিস্তিনির স্বজনদের আহাজারি। সংগৃহীত ছবি

অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণ-পশ্চিমে তাল শহরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, নাবলুসের কাছে অবৈধ ইসরায়েলি বসতি হাভাত গিলাদের সংলগ্ন তাল শহরে এ হামলার ঘটনা ঘটে।

অন্যদিকে, ইসরায়েলি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, একই এলাকায় একজন ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র ও নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানা যায়, শুক্রবার সকালে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তাল শহরে প্রবেশ করে গুলি চালায়। নিজেদের বাড়িঘর রক্ষায় ফিলিস্তিনিরা প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

তাল শহরের ফাতাহ আন্দোলনের স্থানীয় নেতা ইসাম সাইফি জানান, প্রথমে ২৫ থেকে ৩০ জন বসতি স্থাপনকারী শহরের পূর্বাংশে ঢুকে দুটি বাড়িতে প্রবেশের চেষ্টা করে। স্থানীয় বাসিন্দারা বাধা দিলে তারা গুলি চালায়।

তার ভাষ্য অনুযায়ী, প্রায় আধা ঘণ্টা পর তারা শহরের পশ্চিমাংশে ফিরে এসে আবার হামলা চালায়। এ সময় এক শিশুকে অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইসরায়েলি সেনাবাহিনী ঘটনাস্থলে এসে বসতি স্থাপনকারীদের সঙ্গে গুলি চালাতে শুরু করে।

তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হাভাত গিলাদের কাছে ভ্রমণে থাকা ইসরায়েলিদের ওপর হামলার পর তারা সেখানে সেনা পাঠায়। তাদের দাবি, এক ফিলিস্তিনি স্থানীয় নিরাপত্তাকর্মীর অস্ত্র ছিনিয়ে নিয়ে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের লক্ষ্য করে গুলি চালান।

ইসরায়েলের উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, ঘটনায় একজন ইসরায়েলি নিহত হয়েছেন এবং গুরুতর আহত দুজনকে হেলিকপ্টারে হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পর নাবলুস ও তাল শহর ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনিদের অভিযোগ, আহতদের চিকিৎসা নিতে বাধা দিতে শহরে প্রবেশের সব তল্লাশি চৌকি বন্ধ করে দেওয়া হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় চলতি বছরের শুরু থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হাতে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৮৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে বসতি স্থাপনকারীদের গুলিতে নিহত হয়েছেন ২১ জন।

এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা বলেছে, এই হত্যাকাণ্ড চলমান ‘নাকবা’র নতুন রূপ এবং দখলদার কর্তৃপক্ষ ও বসতি স্থাপনকারী গোষ্ঠীর সমন্বিত অপরাধের প্রতিফলন।

এদিকে, একজন ইসরায়েলি নিহত হওয়ার ঘটনার পর কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরিস্থিতি পর্যালোচনায় তিনি জরুরি বৈঠকও ডেকেছেন।

এ ছাড়া ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ তাল শহর ও আশপাশের এলাকায় ‘লোহার মুষ্টি’ দিয়ে ব্যবস্থা নিতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন

১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যমে পোস্টে নিষেধাজ্ঞার প্রস্তাব ভিয়েতনামের

সূত্র: আল-জাজিরা

/অ

  • ফিলিস্তিন
  • ইসরায়েল
  • নিহত
এ সম্পর্কিত আরও খবর
কাভার্ড ভ্যানের ধাক্কায় মানিকগঞ্জে ভ্যানচালক নিহত
কাভার্ড ভ্যানের ধাক্কায় মানিকগঞ্জে ভ্যানচালক নিহত
কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থীসহ নিহত ২
কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থীসহ নিহত ২
পশ্চিম তীরে গুলিতে ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত, আহত ৩
পশ্চিম তীরে গুলিতে ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত, আহত ৩
পশ্চিম তীরে হামলার পর সেনাবাহিনীকে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়ার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
পশ্চিম তীরে হামলার পর সেনাবাহিনীকে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়ার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।